1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি স্বৈরাচারবিরোধী লড়াই অব্যাহত থাকবে : ওয়াদুদ ভূইয়া - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি স্বৈরাচারবিরোধী লড়াই অব্যাহত থাকবে : ওয়াদুদ ভূইয়া

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও জনসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি জেলার নয়টি উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাপলা চত্ত্বর মুক্তমঞ্চে এসে জনসমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন,
“গত ১৫ বছর ধরে স্বাধীনতাবিরোধীরা শেখ হাসিনার আচলের নিচে থেকে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন চালিয়ে এসেছে। তারা যেন আর কখনো আশ্রয়-প্রশ্রয় না পায়, সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী দোসরদের চক্রান্ত প্রতিহত করতে হবে। কালো টাকা দিয়ে সাধারণ মানুষের বিবেক কেনার যে অপচেষ্টা চলছে, তা বন্ধ করতে হবে। বিএনপি কোনো নতুন স্বৈরাচার, প্রতারক কিংবা ক্ষমতার অপব্যবহারকারীর জন্ম হতে দেবে না। এসব মাথায় রেখে আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এম. আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু এবং সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা।

নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট