1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
‎দুমকীতে মাদক সংক্রান্ত বিরোধে জেরে ছুরির আঘাত! আহত যুবক বরিশালে রেফার সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

‎দুমকীতে মাদক সংক্রান্ত বিরোধে জেরে ছুরির আঘাত! আহত যুবক বরিশালে রেফার সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মাদক সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো. রবিউল শিকদার ওরফে ‘হাত কাটা রবিউল’-এর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জলিশা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল ওই এলাকার শাহা শিকদারের ছেলে। অভিযোগ, তিনি স্থানীয় ইদ্রিস হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে একা ডেকে নিয়ে মাদকের তথ্য সে দুমকীতে কাউকে জানিয়েছে কিনা জানতে চান। রাসেল তা অস্বীকার করলে রবিউল পেটে ছুরি ঢুকিয়ে দেন—এমন দাবি আহতের পরিবারের।

‎গুরুতর জখম রাসেলকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতের পরিবারের সদস্যরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, ঘটনার পর আহত রাসেলের একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি অভিযোগ করেন, রবিউল তাকে একা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ছুরিকাঘাত করে।

অভিযুক্ত রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন নম্বর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ‘হাত কাটা রবিউল’ এলাকায় আগে থেকেই চিহ্নিত ও বিতর্কিত ব্যক্তি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
‎এ বিষয়ে দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, “এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

বার্তা প্রােরক-
সাকিব হোসেন
তারিখঃ ৬আগস্ট ২০২৫ইং
মোবাঃ ০১৭০৯২৪৬৮০৬.

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট