1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে অটোচুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যার চেষ্টা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মাদারীপুরে অটোচুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যার চেষ্টা

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের নিলামুরদ্দী গ্রামে অটোরিকশা চুরির অভিযোগে জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে এক যুবক বাসায় ফিরে বিষপান করে গুরুতর অসুস্থ হয়েছেন। আহত যুবকের নাম রনি মজুমদার (১৮), পিতা আলফু মজুমদার। বর্তমানে তিনি সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ আগস্ট সকাল ৯টার দিকে একই ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের অটোচালক মোকসেদ শিকদার (৫০) এর অটোর চাবি ছাড়াই কৌশলে গাড়িটি নিয়ে যায় রনি মজুমদার। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিকাল ৫টার দিকে শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তি মোঃ পান্না হাওলাদার ইশিবপুর এলাকায় গাড়িটি দেখতে পান। পরে অটোরিকশাটি ফেরত আনা হলেও অভিযুক্ত রনি প্রথমে গাড়ি নেওয়ার কথা অস্বীকার করেন।

এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘিরে চর-থাপ্পড় মারতে থাকে এবং চোখ উপড়ে দেওয়ার হুমকি দেয়। কবিরাজপুর নিউজ ২৪-এর সম্পাদক মোঃ মনির হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে থামিয়ে দেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ”—এরপর রনিকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

বাসায় ফিরে রনি ঘাস মারা বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন ধরে চিকিৎসাধীন থাকা রনির অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজৈর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোচুরির অভিযোগ এবং গণপিটুনির ঘটনায় সংশ্লিষ্টদের দায় নির্ধারণে প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট