1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে কাপ্তাই রাস্তা মাথায় এলাকায় ২৫ টি অবৈধ যানবাহন আটক ও মামলা প্রদান - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে কাপ্তাই রাস্তা মাথায় এলাকায় ২৫ টি অবৈধ যানবাহন আটক ও মামলা প্রদান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১১ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ সিএমপি’র চাঁন্দগাও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় রেল গেইট (মোহরা) হতে মেসকারঘাটা পর্যন্ত এলাকায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়ের নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। উক্ত রেল গেইট এলাকায় দীর্ঘদিন যাবৎ মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ (মেট্রো রুট পারমিট বিহীন) সিএনজি এবং অটোরিক্সা রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খল ভাবে চলাচল করে সড়কে প্রচন্ড যানজট সৃষ্টি করে আসছে। জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্স, সাধারন যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘসময় উক্ত স্হানে যানজটে আটকে থাকতে হয়। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্য নৈমিত্তিক ঘটনা। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ সিএনজি ও অটোরিকশা বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি যানবাহন আটক ও মামলা প্রদান করা হয়। এতে স্হানীয় এলাকাবাসী ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) মহোদয় জানান স্হানীয় এলাকাবাসী ও যাত্রী সাধারনের সুবিধার জন্য এরূপ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গত ১১ জুলাই একই স্থানে অভিযান চালিয়ে ৭০(সত্তর)টি অবৈধ যানবাহন আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট