1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-৬ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-৬

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন) , ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১১/০৮/২০২৫ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ১। মোঃ সাহাদাত হোসেন (৪৫), পিতা- মৃত আবুল কালাম, সাং- হোল্ডিং নং ৬০, নবাবপুর রোড, থানা-ওয়ারী, ঢাকা মহানগর, ঢাকাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ২। মোঃ রিপন মিয়া (৪২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-খোলামোড়া হারিকেল ফ্যাক্টারী, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রিত ২০,০০০/- (বিশ হাজার) টাকা সহ এবং পেশাদার মাদক ব্যবাসায়ী ০৩। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত আবুল হাসেম, সাং-নতুন ভাড়ালিয়া, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর আরও একটি অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি পাঁচদোনা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবাসায়ী ৪। মোঃ খোকন (৩৮), পিতা-মৃত মোক্তার হোসেন, সাং-আটি পাঁচদোনা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর আরও একটি অভিযানে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন দোলেশ^র এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ শহিদ হোসেন পলাশ (৫১), পিতা-মৃত বশির মিয়া, সাং-ব্রাক্ষণগাঁও, থানা- দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ডাকপাড়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ৬। মোঃ ইলিয়াস আলম (৩৪), পিতা-মৃত শাহ আলম, সাং-বকুলচর পূর্ব (রসুলপুর), থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী রিপন মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা, আসামী মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা, আসামী মোঃ খোকন এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা, আসামী মোঃ শহিদ হোসেন পলাশ এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাহাদাত হোসেন (৪৫) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৩৩, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক), আসামী ০২। মোঃ রিপন মিয়া (৪২) ও আসামী ০৩। মোঃ আলমগীর হোসেন (৪৫)দ্বয়ের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৩৪, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক), আসামী ৪। মোঃ খোকন (৩৮) এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ১৬, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক), আসামী ৫। মোঃ শহিদ হোসেন পলাশ (৫১) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৩২, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) ও আসামী ৬। মোঃ ইলিয়াস আলম (৩৪) এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ১৭, তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট