1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা ও প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার প্রতিবাদের মানববন্ধন। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা ও প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার প্রতিবাদের মানববন্ধন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল উপজেলায় গাজীপুরে সাংবাদিক (দৈনিক প্রতিদিনের কাগজ) আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাণীশংকৈল প্রেসক্লাব ও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম (এশিয়ান টিভি), সম্পাদক খুরশিদ আলম শাওন (আজকের পত্রিকা), সভাপতি শফিকুল ইসলাম শিল্পী (কালের কন্ঠ), সম্পাদক হুমায়ুন কবির (কালবেলা), সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম (ইত্তেফাক), সাবেক সম্পাদক নুরুল হক (উত্তরা), সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ (মোহনা টিভি), ও মোবারক আলী (আমার দেশ), সাবেক সম্পাদক আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়), সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ (বায়ান্ন’র আলো), যুগ্ম সম্পাদক মাহাবুব আলম (প্রতিদিনের সংবাদ), পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সাংবাদিক আহাম্মেদ ইসমাম, লেমন সরকার (দৈনিক সকালের সময়), হযরত আলী, নাজমুল হোসেন (আজকের দর্পণ) হাসিনুজ্জামান মিন্টু, দৈনিক নব দিগন্ত , দৈনিক আলোচিত বার্তা প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।

বক্তারা তাদের বক্তব্যে নিহত সাংবাদিক তুহিনের হত্যাকারিদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন। এই সাথে তারা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকিদাতা ক্যাসিনো ব্যবসায়ী মাসুদ রানাকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য রাণীশংকৈল থানা পুলিশের প্রতি জোর দাবি জানান। এজন্য তারা আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক একে আজাদ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট