1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজধানীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার ২নং পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাওন (৪৮) ২। ঢাকা হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩) ৩। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রাসেল হাওলাদার (৪৩) ৪। তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১) ৫। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ৬। সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: শাহনেওয়াজ (৪৭) ।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫ ) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকায় মোঃ শফিকুল ইসলামকে ওয়ারি থানাধীন ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে শেখ কবির উদ্দিনকে একই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকায় মগবাজার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ । রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় অপর এক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে মো: রাসেল হাওলাদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।

অপরদিকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় আরেক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেফতার করে ডিবি সাইবার টিম। একই দিন রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় অপর এক অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে বাবুকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট ২০২৫ ) সকাল আনুমানিক ১১.৪৫ ঘটিকায় অপর এক অভিযানে মো: শাহনেওয়াজকে রাজধানীর উত্তরা ১৮ নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট