1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেলসহ ৫ দোকান ভস্মীভূত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেলসহ ৫ দোকান ভস্মীভূত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার বন্ধ হওয়ার পর হঠাৎ একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মসজিদে মাইকিং করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজ (৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান ও একটি মোটরসাইকেল), নূর হক মাতুব্বরের স্যান্ডেল দোকান, বাচ্চু কাজীর সার ও কীটনাশকের দোকান, বোরহান মাতুব্বরের ট্রেইলার্স দোকান এবং জাকির মাতুব্বরের মুদি দোকান।

ক্ষতিগ্রস্ত অটো গ্যারেজ মালিক জানি আলম মাতুব্বর জানান, তাঁর গ্যারেজে থাকা ৭টি গাড়ি পুড়ে গেছে এবং এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাচ্চু কাজীর দাবি, তাঁর “মেসার্স সায়মা ট্রেডার্স” দোকান ও মালামাল মিলে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্য দোকানগুলোর ক্ষতির পরিমাণ ২ থেকে আড়াই লাখ টাকার মধ্যে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট