1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, আজ দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নের চেয়ে এটিকে ব্যবসায় রূপ দিয়েছে। ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বেসরকারি স্কুলগুলোতেও শিক্ষাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীর নাহার একাডেমি হাই স্কুল আয়োজিত শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময়, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতার ৫৪ বছরেও কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা হয়নি মন্তব্য করে আমিনুল হক বলেন, আমরা স্বাধীনতার ৫৪ বছর পার করেছি। কিন্তু দুঃখজনকভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। সন্তানদের মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষকদেরও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নিরপেক্ষ শিক্ষা পরিবেশের আশ্বাস দিয়ে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে স্বৈরাচার সরকারের আমলে শিক্ষকদের জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হয়েছে। এতে অনেকের চাকরি পর্যন্ত হারাতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভবিষ্যতে কোনো শিক্ষক বা অভিভাবককে আর রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা স্বাধীন রাখতে চাই।”

নতুন কারিকুলামে বহুভাষা ও খেলাধুলা বাধ্যতামূলক মন্তব্য করে অভিভাবকদের প্রশ্নের জবাবে আমিনুল হক জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ও চতুর্থ ভাষা বাধ্যতামূলক করা হবে – যেমন আরবি, ফরাসি কিংবা জার্মান। তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে। একইসাথে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবেও নিতে পারে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া “নতুন কুঁড়ি” প্রতিযোগিতার ধারাবাহিকতায় নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন আমিনুল হক। তিনি বলেন, “আমরা ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ চালু করব। ১০ থেকে ১৪ বছরের প্রতিভাবান কিশোরদের রাষ্ট্রীয়ভাবে স্কলারশিপ দিয়ে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেবে সরকার।”

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “জনগণের সরকার গড়ে উঠলেই শিক্ষা, খেলাধুলা থেকে শুরু করে সমাজের সব সমস্যার সমাধান সম্ভব। জনগণের সরকারই করবে সমস্যার সমাধান। আমি একজন প্রতিনিধি, ভাই এবং বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহার একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্কুলের এডহক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। এছাড়া বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট