1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা জেলায় কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতারসহ ১ লক্ষ ৫২ হাজার টাকা উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

খুলনা জেলায় কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতারসহ ১ লক্ষ ৫২ হাজার টাকা উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে



মনা যশোর প্রতিনিধিঃ
সংক্রান্তে প্রেস ব্রিফিং
গত ১৫/০৮/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৬.১৫ ঘটিকার সময় খুলনা জেলার রূপসা থানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এই ঘটনায় রূপসা থানায় গত ১৬/০৮/২০২৫ খ্রিঃ একটি মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুরি হওয়া টাকা উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম শুরু ‎হয় ৷

‎তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত ১টি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭/০৮/২০২৫ খ্রিঃ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময় রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা হতে ব্যাংকের টাকা চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃ ইউনুস শেখ (৩৮), পিতা- মোঃ ইনছান শেখ, মাতা-লুতফন নেছা, গ্রাম- নিকলাপুর কে পুলিশ হেফাজতে নেয়। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কৃষি ব্যাংক থেকে চুরি হওয়া টাকার মধ্য হতে ১,৫২,৯১০/-টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত ভল্ট এর দরজা কাটার স্টোন কাটিং ডিক্স ও গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয় ।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইউনুস শেখ (৩৮) একজন ঋণগ্রস্থ ব্যক্তি। অনেক মানুষ তার থেকে টাকা পায়। ঋণ পরিশোধের জন্য সে বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখায় লোন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে সে ব্যাংক থেকে টাকা চুরির পরিকল্পনা করে। পরিকল্পনামতে সে গত ১৫/০৮/২০২৫ খ্রিঃ আনুমানিক সকাল ০৬.১৫ ঘটিকা হতে দুপুর ১৪.০০ ঘটিকার মধ্যে বিভিন্ন সময়ে সে বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি করে ৷
‎গ্রেফতারকৃত মোঃ ইউনুস শেখ (৩৮) বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট