1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার। - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বগুড়ায় দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া সদর থানা পুলিশ দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। বিষয়টি মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন— চাঁদপুর সদর থানার কল্যানপুর ইউনিয়নের দাসাদী গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার (৪৫)। বর্তমানে তিনি সাভারের বড়ইতলা জাহাঙ্গীরনগর কলোনীতে বসবাস করছিলেন।
অপরজন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার উদয়পুর ইউনিয়নের গাড়ফা (সিকদার বাড়ি) গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩৬)।
ওসি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে শহরের সিলকীবান্ধাস্থ আজাদ কার্গো পরিবহন সার্ভিস অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ৭–৮ জন মুখোশধারী ডাকাত ওই অফিসে ঢুকে তিন নাইটগার্ডকে বেঁধে ফেলে। পরে তারা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় ১৮ লাখ টাকা ও একটি ১২ হাজার টাকার হাতঘড়ি লুট করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট