1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৪ মাস পর যশোর বেনাপোল স্থলবন্দরে এলো ৩১৫ মে:টন ভারতও চাউল - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

৪ মাস পর যশোর বেনাপোল স্থলবন্দরে এলো ৩১৫ মে:টন ভারতও চাউল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় চার মাস বন্ধ থাকার পর ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পর্যন্ত ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুক্র ও শনিবার এসব চাল খালাস হয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।

বেনাপোল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, গত মঙ্গলবার থেকে ভারতীয় ৯ ট্রাকভর্তি ৩১৫ মেট্রিক টন মোটা চাল পেট্রাপোল বন্দরে আমদানি অপেক্ষায় ছিল। ২১ আগস্ট রাতে চালটি বেনাপোলে প্রবেশ করেছে। আরও অনেক চালবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, চাল আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে। বিশেষ করে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা কমে যেতে পারে। ভালো মানের চিকন জাতের চাল ৬৭–৭০ টাকার মধ্যে এবং স্বর্ণা জাতের চাল ৫০–৫২ টাকার মধ্যে বাজারে থাকবে।

বেনাপোল স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল ঢুকেছে, আরও অনেক ট্রাক ঢোকার অপেক্ষায় রয়েছে।

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, আমদানিকৃত চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং দ্রুত ছাড়করণের জন্য সনদ প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট