1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহার জংশন শহরে রেলওয়ের জায়গাতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের পাকশী বিভাগীয় ভূসম্পত্তিক কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে স্টেশনের টিকিট কাউন্টার এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা কয়েকটি দোকান এবং শহরের ইয়াড কলোনি রোড ও মতিন বাজার মার্কেটের প্রায় অর্ধশত দোকানের বারান্দা অপসারন করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, এছাড়াও সেনাবাহিনী, রেল পুলিশ, নিরাপত্তা বাহিনী সহ স্থানীয় রেলওয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।  এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে  বিভাগীয় ও সম্পত্তি বিভাগ থেকে শহরে মাইকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পর্কিত ঘোষণা দেওয়া হলে শহরের রেল গেটের ভিতরে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় তিন শতাধিক স্থাপনা অভিযানের আগেই সরে নেয়াও হয়। এদিকে শহরের হাভে উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা উচ্ছেদ না করেই  এ উচ্ছেদ অভিযান সমাপ্ত করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন। এনিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়াও রেল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।#

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট