1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় চাঁদা না পেয়ে পুকুর দখলের চেষ্টা দুর্বৃত্তদের - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

উল্লাপাড়ায় চাঁদা না পেয়ে পুকুর দখলের চেষ্টা দুর্বৃত্তদের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে


সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারকুল গয়হাট্রা গ্রামে চাঁদা না পেয়ে ক্রয় করা মাছ চাষের পুকুর জোরপুর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছে কতিপয় দুবৃর্ত্তরা। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে পুকুর মালিক মোঃ মামুন রানা, আলী আহম্মদ, শাহীন আলী, সিদ্দিকুল ইসলাম ও আব্দুস ছাত্তার তাদের যৌথ মালিকানাধীন পুকুরে মাছ চাষের জন্য পোনা ছাড়তে গেলে একই গ্রামের শামছুল আলম ভোলার ছেলে সোহেল রানা জীবনের নেতৃত্বে ৪/৫ জন যুবক পুকুরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে জীবন গং পুকুর মালিকদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এ সময় পুকুর মালিক শাহীন আলী (৫৫) ও আব্দুস সাত্তার (৬৫) নামের দুই ব্যক্তি আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুকুর মালিক মামুন জানান, গত ২৬ নবেম্বর-২০২৪ ইং তারিখে পারকুল মৌজার ১০৮ জে এল নম্বরে ২৫-১০৩৭ খতিয়ানে ১২০০, ১২০১ ও ১২০২ দাগে ৯৬ শতাংশ ভুমি যৌথ মালিকানায় প্রকৃত মালিকদের নিকট থেকে রের্কডমুলে ক্রয় করি। এরপর থেকেই জীবন গংয়েরা চাঁদা দাবি করে আসছিল। গত বুধবার সকালে ক্রয়কৃত পুকুরে মাছ চাষের জন্য পোনা ছাড়তে গেলে জীবন সহ আরো কয়েকজন যুবক পুকুরে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা এলোপাতাড়ি কিল ও ঘুষি মেরে জমির মালিক শাহীন এবং সাত্তারকে আহত করে। এ সময় আহতদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলো তারা পালিয়ে যায়।

মামুন আরও জানান, আমরা সিএস, এসএ এবং আরএস রেকর্ড মুলে বৈধ কাগজে জায়গা ক্রয় করে দখলে রয়েছি। তারা জোরপূর্বক আমাদের জায়গা বেদখল দিতে চায়। আজকের এই ঘটনায় আমরা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

প্রত্যদর্শি গ্রাম্য প্রধান হাফিজুর রহমান জানান, সকালে পুকুরের মালিক মামুন ও অন্য অংশীদারেরা মাছের পোনা ছাড়তে গেলে তাদের সাথে জীবন গংদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে লোকজন এগিয়ে এসে উভয় পক্ষকে সরিয়ে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট