1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে খাদ্যবান্ধবের ১১৫ বস্তা চাল উদ্ধার ঘর সিলগালা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

বগুড়া আদমদীঘিতে খাদ্যবান্ধবের ১১৫ বস্তা চাল উদ্ধার ঘর সিলগালা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল বিএনপির এক নেতার ঘর থেকে জব্দ ও ঘর সিলগালা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের গোহাট সংলগ্ন বিএনপির এক নেতা দখলীয় ঘর থেকে এই চাল জব্দসহ ঘর সিলগালা করা হয়। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ পরিদর্শক রাকিব হাসান জানান, আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার গোহাট সংলগ্ন মসজিদের পাশে বিএনপি এক নেতা দখলীয় ঘরে সরকারি খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য বিপুল পরিমান চাল অবৈধ ভাবে মজুদ রাখা হয়েছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপ পরিদর্শক রাকিব হাসানসহ ভ্রাম্যমান আদালতের একটি টিম উল্লেখিত ঘরে অভিযান চালান। অভিযানে ঘরের ভিতর অবৈধ ভাবে রাখা সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর ১১৫ বস্তায় মোট তিন টন ৪৫০কেজি চাল জব্দ ও ওই ঘর সিলগালা করা হয়। খাদ্যবান্ধব কর্মসচীর ডিলার আব্দুস ছাত্তার সরকার জানান, এই চাল বিতরণের মাস্টাররোল রয়েছে যা বৃহস্পতিবার বিকেলে খাদ্য অফিসে দাখিল করা হয়েছে। এদিকে ডিলার আব্দুস ছাত্তার সরকারের সরকারি খাদ্য বিতরণের স্থান রেলওয়ে স্টেশন বাজার গুদামে রাখার সরকারি নিয়ম থাকলেও সেই চাল প্রশাসনকে না জানিয়ে প্রায় ২ কিলোমিটার দুরে গোহাট সংলগ্ন আবু হাসানের ঘরে কি হিসাবে রাখা হলো এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি নেতা আবু হাসান চিকিৎসাধিন থাকায় তার ছোট ছেলে নাাকিব আল হাসান জানায়. ঘরটি তার বাবার কিনা জানা নেই। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার বলেন ডিলার আব্দুস ছাত্তার চাল বিতরণের মাস্টার রোল দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট