1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অস্ত্র মামলার প্রধান আসামিকে গ্রেফতার করলো ডিবি যশোর ও কোতোয়ালি মডেল থানা যশোরের যৌথ টিম - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

অস্ত্র মামলার প্রধান আসামিকে গ্রেফতার করলো ডিবি যশোর ও কোতোয়ালি মডেল থানা যশোরের যৌথ টিম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর কোতয়ালী থানার এসআই নকিব ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ইং- ২৫/১০/২০২৫ খ্রিঃ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল-১৩ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোর কোতয়ালী মডেল থানাধীন ৬নং কাশিমপুর ইউপির দৌলতদিহি (হিন্দুপাড়া) গ্রামস্থ জনৈক হুমায়ন কবির (৬৭) এর বাড়ীতে অবৈধ অস্ত্র-গুলি নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর লক্ষ্যে কতিপয় সন্ত্রাসীরা অবস্থান করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এসআই নকিব ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৫/১০/২০২৫ খ্রিঃ ২০.৩০ ঘটিকার সময় জনৈক হুমায়ুন কবির (৬৭) এর বাড়ীর সামনে পৌছালে আসামী মোঃ শাকিল শেখ (২০) সহ তার সহযোগী আসামীরা পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জনৈক হুমায়ুন কবির এর বাড়ী তল্লাশীকালে বাড়ীর দুয়ারী বসত ঘরের সামনে ছাপড়ার রান্নাঘর এর মধ্যে থাকা চুলার পশ্চিম পাশে মাটি খোড়া দেখতে পেয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাটি খুড়ে ১ ফুট মাটির নিচে পুতে রাখা অবস্থায় ০১ (এক) টি পিস্তল, যাতে একটি ভাঙ্গা ম্যাগাজিন সংযুক্ত, ০১ (এক) রাউন্ড গুলি উপস্থিত সাক্ষীদের দেখানো ও সনাক্তমতে এসআই নকিব ইকবাল হোসেন উদ্ধার পূর্বক ২৫/১০/২০২৫ খ্রিঃ ২১.১৫ ঘটিকার সময় জব্দ করে। এসআই নকিব ইকবাল হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পলাতক আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬২, তারিখঃ ২৬/১০/২০২৫ ইং, ধারাঃ ১৯অ/১৯(ভ) ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ রুজু হয়।

মামলাটি রুজু হওয়ার পর পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশক্রমে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) সিমন হাওলাদার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম আধুনিক পুলিশী কলাকৌশল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী মোঃ শাকিল শেখ (২০)কে ২৭/১০/২০২৫ ইং তারিখ ভোররাতে খুলনা জেলার রুপসা থানাধীন আইজগাতী এলাকা হতে গ্রেফতার করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। আসামী মোঃ শাকিল শেখ (২০) বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলায় ০১টি মাদক ও ০১টি বিস্ফোরক মামলা মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ইং- ২৭/১০/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ-

মোঃ শাকিল শেখ (২০)
পিতা-মোঃ হুমায়ন কবির শেখ, মাতা-মৃত আলেয়া বেগম, সাং-দৌলতদিহি (হিন্দু পাড়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট