1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আজ যখন সাংবাদিকতা নানান চ্যালেঞ্জের মুখে। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

আজ যখন সাংবাদিকতা নানান চ্যালেঞ্জের মুখে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

আজ যখন সাংবাদিকতা নানান চ্যালেঞ্জের মুখে।
লেখকঃ সাকিব হোসেন

সারা জীবনের ছাত্র হওয়ার মানে কেবল বই পড়ে শেখা নয়; বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে জ্ঞান আহরণ। একজন প্রকৃত সাংবাদিক শুধু প্রশ্ন করতে শেখে না, সে নিজের উত্তরও খোঁজে। সেই খোঁজের যাত্রাই তাকে ‘চির শিক্ষার্থী’ করে তোলে।

বিশ্ব প্রতিনিয়ত বদলে যাচ্ছে। খবরের সংজ্ঞা বদলাচ্ছে, মাধ্যম পাল্টে যাচ্ছে, পাঠকের চাহিদাও নতুন রূপ নিচ্ছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের শিখতে হয় নতুন প্রযুক্তি, নতুন ভাষা, নতুন চিন্তা। একজন সাংবাদিক তাই কেবল তথ্য পরিবেশনের দায়ে আবদ্ধ নন; তিনি হয়ে ওঠেন সময়ের ছাত্র, সমাজের ছাত্র, মানুষের ছাত্র।

সাংবাদিকতার প্রতিটি রিপোর্টিং, প্রতিটি প্রশ্ন একজন সাংবাদিককে শেখায় কিছু না কিছু। একজন বৃদ্ধার দীর্ঘশ্বাস কিংবা কোন নিভৃত পল্লীর এক মাটির ঘর—সবই শেখার উপকরণ হয়ে ওঠে। এখানে অহংকারের জায়গা নেই, আত্মপ্রসাদের সুযোগ নেই। কারণ প্রতিটি নতুন ঘটনা, নতুন অভিজ্ঞতা সাংবাদিককে নতুন করে ভাবতে শেখায়, লিখতে শেখায়, বুঝতে শেখায়।
জ্ঞান অনন্ত, আর শেখার কোনো শেষ নেই”—এই কথাটি সাংবাদিকতা পেশায় এসে প্রতিদিন নতুন করে উপলব্ধি করি। একজন সাংবাদিক হিসেবে আমি নিজেকে কখনোই ‘জানা মানুষ’ ভাবতে পারি না। বরং প্রতিটি সকাল আমাকে মনে করিয়ে দেয়, আমি এখনো শিখছি, জানছি, বেড়ে উঠছি। এ কারণেই নিজেকে ভাবি ‘সারা জীবনের ছাত্র’।

আজ যখন সাংবাদিকতা নানান চ্যালেঞ্জের মুখে, তখন প্রয়োজন এমন সাংবাদিক—যিনি শিখতে চান, বুঝতে চান, প্রশ্ন করতে ভয় পান না, এবং নিজের ভুল স্বীকার করে সংশোধনের সাহস রাখেন।একজন সাংবাদিক, ই, নির্ভীকভাবে তুলে ধরতে পারে মানুষের কথা!

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট