1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে বিনামূল্যে চিকিৎসা পেলেন দেড় শতাধিক রোগী - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে ৬০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযানে ডাকাতি হওয়া ৪০০ বস্তা চাউল ট্রাক উদ্ধারসহ ডাকাত আটক ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আদমদীঘিতে বিনামূল্যে চিকিৎসা পেলেন দেড় শতাধিক রোগী

আতিকুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী অর্থোপেডিক্স ও চর্ম-যৌন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯টায় আদমদীঘি সদর ইউনিয়নের কদমা উচ্চ বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক মিম্মা আক্তার মিম, ছালমা বেগম, ফিরোজা, সনি, তাসলিমা, সুমাইয়া, শিক্ষক লাবনী ও আরোবি প্রমুখ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন অর্থোপেডিক্স ডাক্তার আখেরুজামান রবি ও চর্ম-যৌন রোগের ডাক্তার আব্দুল আওয়াল সম্রাট।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট