1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!!

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :আতিকুর রহমান
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন কারবারিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল হাসান (২৪), নিমাইদীঘি গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৮) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কোলসনিপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে বুলবুল আহম্মেদ (২৮)।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম দুইজনকে ছয় মাস করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একইসঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট