1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আনসার সদস্যদের তৎপরতায় রক্ষা পেলো মাদারীপুরের এক কিশোরী - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

আনসার সদস্যদের তৎপরতায় রক্ষা পেলো মাদারীপুরের এক কিশোরী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গতকাল রাতে ঘটে এক মানবিক ও প্রশংসনীয় ঘটনা। মাদারীপুর জেলার মোছাঃ লামিয়া আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছেলের সঙ্গে পরিচয়ের সূত্রে মানিকগঞ্জ জেলা শহরে আসে। তবে জেলা শহরে পৌঁছে ছেলেটির মোবাইল ফোন বন্ধ পেয়ে অসহায় অবস্থায় পড়ে যায় লামিয়া। এ অবস্থায় সে হাসপাতালে আশ্রয় নেয় এবং এলোমেলোভাবে ঘুরতে থাকে।

এক পর্যায়ে ১০-১২ জন বখাটে যুবক তাকে অনুসরণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। ঠিক সেই সময় হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা পরিস্থিতি লক্ষ্য করে সাহসী ও মানবিক উদ্যোগে দ্রুত এগিয়ে আসেন। তারা কিশোরীকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।

পরবর্তীতে মেয়েটির কাছ থেকে স্বজনদের যোগাযোগ নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং অবশেষে লামিয়াকে সুস্থ ও নিরাপদ অবস্থায় অভিভাবকের কাছে হস্তান্তর করেন। অভিভাবকরা তাদের মেয়েকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট