1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে দামপাড়া পুলিশ লাইন্সে মতনিবিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে দামপাড়া পুলিশ লাইন্সে মতনিবিময় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৭ আগস্ট ২০২৫ খ্রি. রোজ বুধবার দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি’র সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়। এসময় তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ এবং পবিত্র মিলাদুন্নবী (স) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট