1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আসামিকে নির্যাতনের অভিযোগে থানার ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

আসামিকে নির্যাতনের অভিযোগে থানার ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর থানায় পুলিশের হেফাজতে এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জেলা পুলিশ সুপারকে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রাজৈর থানার (জি.আর. ৩০২/২০২৫) মামলার এফআইআরভুক্ত আসামি ও পূর্ব সারমঙ্গল এলাকার মাজেদ খালাসীর ছেলে ইলিয়াছ খালাসী (৩৫) কে গত ১৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোস্তফা কামাল গ্রেপ্তার করেন। পরে তাঁকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়ার আদালতে হাজির করা হয়।

আদালতে উপস্থিত হয়ে ইলিয়াছ অভিযোগ করেন, ওসি (তদন্ত) সঞ্জয়ের নির্দেশে পুলিশ হেফাজতে তাঁকে পিস্তলের বাট দিয়ে হাতে আঘাত করা হয় এবং বুটের লাথি মারা হয়। এসময় ম্যাজিস্ট্রেট তাঁর শরীরে দৃশ্যমান জখম লক্ষ্য করেন, যা অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

বিষয়টি নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ধারা ১৩-এর অধীন অপরাধ হিসেবে বিবেচনা করে আদালত ওই আইনের ধারা ৪(১)(খ) অনুসারে আসামির চিকিৎসা ও জখম পরীক্ষার নির্দেশ দেন। জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক দাখিল করা মেডিকেল রিপোর্টে ইলিয়াছ খালাসীর ওপর শারীরিক নির্যাতনের সত্যতা মেলে।

তবে আইন অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামির শরীরে দৃশ্যমান জখম থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা করানোর কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা তা অনুসরণ করেননি বলে জানা গেছে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এমারত হোসেন খান জানান, “রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয়সহ সংশ্লিষ্টদের সনাক্ত করে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর অধীনে মামলা রুজু করে সুষ্ঠু তদন্ত শেষে জেলা পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা পুলিশ সুপার নাইমুল রহমান বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট