1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজৈর ( মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস,
রাজৈর উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলা ৭১ :

মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাদি গ্রামের সোহরাব চৌকিদার এর ছোট ছেলে আকাশ চৌকিদার কে ২০ লাখ টাকায় বোডি কন্ট্রাটে ইতালি পাঠানোর কথা বলে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাদী গ্রামের দালাল সফিজুল শিকদার ৫০ লাখ টাকা হাতিয়ে নেয় । এর পর ও আকাশ শিকদার নিখোঁজ।
ভূক্তভোগী আকাশ এর বড় ভাই আলী আজম শিকদার সাংবাদিকদের জানান আমার ছোট ভাই আকাশ শিকদার কে বোডি কন্ট্রাটে ২০ লাখ টাকায় ইতালি পাঠানোর ব্যবস্থা করবে বলে দালাল সফিজুল শিকদার ও তার বাবা আলমগীর শিকদার এর সাথে কথা হয় ,তারই প্রেক্ষিতে ,গত ৮ ফেব্রুয়ারি ,২০২৬ ইং তারিখ এ আমার ছোট ভাই আকাশ শিকদার কে বোডি কন্ট্রাটে ইতালি পাঠানোর বাবদ ২০ লাখ টাকা ক্যাশ, দালাল সফিজুল এর চাচা জাহাঙ্গীর শিকদার কে সামনে রেখে,দালাল সফিজুল শিকদার এর বাবা আলমগীর শিকদার এর হাতে তুলে দেই এবং ইতালি পাঠানোর ১৫ দিন পর লিবিয়ায় মাফিয়ার হাতে আমার ছোট ভাই আকাশ চৌকিদার ধরা পরলে, দালাল সফিজুল আকাশ কে চাপ দিয়ে তার পরিবারের কাছ থেকে আরো ৩০ লাখ টাকা চাওয়ায়। উক্ত টাকা দিতে অপারগতা কারণে ৩০ টাকার মূল্যের , আমাদের বাড়ির জায়গা অর্থাৎ আমাদের শেষ সম্বলটুকু,দালাল সফিজুল এর বাবার নামে দলীল করে দেই। উক্ত টাকা দেওয়ার কিছু দিন পর থেকে আমার ছোট ভাই আকাশ নিখোঁজ। ভূক্তভোগীর বড় ভাই আলী আজম সাংবাদিকদের আরও জানান আমার ভাইকে ফেরত চাই ও সরকারের কাছে দালাল সফিজুল শিকদার ও তার বাবা আলমগীর শিকদার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভূক্তভোগীর বাবা সোহরাব চৌকিদার জানান, দালাল সফিজুল শিকদার ও তার বাবা আলমগীর শিকদার এর কাছে, আমার ছেলে আকাশ এর খোঁজ খবর নিতে গেলে বলে তোর ছেলে আকাশ মারা গেছে, কিছু টাকা -পয়সা দেই চুপচাপ থাকে, কোন বারাবারি
বা মামলা করলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়।আমরা নিরাপত্তা হীনতায় ভূগছি।আমরা, আপনাদের ও সরকারের কাছে, আমার ছেলে আকাশ কে ফেরত সহ দালাল সফিজুল শিকদার ও তার বাবা আলমগীর শিকদার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভূক্তভোগীর মা, আর্তনাদ করে জানান,আমার ছেলেকে জীবিত ফেরত চাই । আমি দালাল সফিজুল ও তার বাবা আলমগীর শিকদার এর কঠিন বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট