1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে। - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে


মাহামুদুল হাসান
মাদারীপুর প্রতিনিধি

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার যুবক সাগর বালার মরদেহ তার গ্রামের বাড়ি পাখুল্লায় এসেছে।

(২৮ নভেম্বর) শুক্রবার বিকেল তিনটায় মরদেহ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই সবার মাঝে কান্নার রোল পরে যায়। এসময় তার পরিবার ও গ্রামের স্বজনদের চোখের পানিতে বুক ভাসিয়ে নিহত সাগর বালার মরদেহ কাধে নিয়ে বাড়ির উঠানে নিয়ে আসে, সাগরকে এক পলক দেখার জন্য সবাই হুমরি খেয়ে পরে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। ইতালিতে থাকা অবস্থায় সে গত সেপ্টেম্বরে নিখোঁজ হন।

নিখোজের কয়েকদিন পর বাংলাদেশ সময় গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। নিহত সাগর বালা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। সাগর বালার মরদেহ পারিবারিক ভাবে সতকারের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুলত ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগর বালা খুন হন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট