1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত - নব দিগন্ত ২৪
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৪০ পুড়িয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ও নগদ ৩২,৮০০ টাকা উদ্ধারসহ আটক- ১০ জন মাদক কারবারি বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ” সলঙ্গা ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা: কেএমপি ট্রাফিক বিভাগের সম্মাননা প্রদান অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বগুড়া সান্তাহারে ট্রেন থেকে দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৪ ১টি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং নগদ টাকা উদ্ধারসহ ২ জনকে আটক করেছে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নারগুন ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন পয়গাম আলী সন্ধ্যার আগে সলঙ্গায় ইফতারি বাজারে ব্যস্ততা ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা হেলপার নিহত

উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষিত নারীদের হস্তশিল্পের কারুকাজ প্রদর্শন করা হয়। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য মাও: রফিকুল ইসলাম খান। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি,উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নারী সংগঠনের নেত্রীবৃন্দ এবং সুধীজন।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার,ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর শিক্ষা,কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ আরও এগিয়ে যাবে।
শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট