1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের চালা দক্ষিণপাড়া গ্রামে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা,ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে একজন নারী গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে কবির গংদের ১৫–২০ জনের একটি সংঘবদ্ধ দল খোরশেদ আলীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করে।
এ সময় বাড়িতে একা থাকা খোরশেদ আলীর স্ত্রী মাহমুদা খাতুন বাধা দিলে তাকে ব্যাপক মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর পরিবার জানায়,আহত মাহমুদাকে হাসপাতালে নেয়ার সময় হামলাকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আকবর আলী বাদী হয়ে গত ৩১ মার্চ উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং তারা এলাকার প্রভাবশালী ও বেপরোয়া প্রকৃতির।
উল্লাপাড়া মডেল থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি দখল ও হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পক্ষে মামলা দায়ের করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট