1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় নব গঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশের ঝুরঝুরি বাজারে ভিলেজ ডিজিটাল বুথ এর উদ্বোধন চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের পাশের থলিয়ার বিল থেকে মালা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে| মালা এই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী|
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সেলিম জানান,খবর পেয়ে পুলিশ দুপুরে মালা খাতুনের মরদেহ থলিয়ার বিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। মরদেহের ডান কানের নতিতে আঘাতের চিহ্ন রয়েছে| তবে শরীরে আর কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি| মালা খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে তার স্বজন ও স্থানীয়রা কিছুই বলতে পারছে না| এ কারণে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না|
নিহত মালা খাতুনের ভাই জয়নাল আবেদীন জানান, তার বোন একা বাড়িতে থাকতেন| তার ছেলে মেয়েরা ঢাকা থাকেন| তার বোন পাশ্ববর্তী খাল বিলে মাছ ধরে বিক্রি করতেন| জয়নাল আবেদীন থাকেন ২ কিলোমিটার দূরে বালসাবাড়ী গ্রামে| সকাল বেলা স্থানীয় লোকজন তার বোনের মরদেহ পাশের বিলে ভাসতে দেখে তাদেরকে খবর দেয়| কিভাবে মালা খাতুন মারা গেলেন তারা তা বুঝতে পারছেন না বলে পুলিশও গণমাধ্যম কর্মীদেরকে জানান|

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট