1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
এনসিপি নেত্রী রুমীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

এনসিপি নেত্রী রুমীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার রাজধানীর হাজারীবাগ থানার আওতাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতর প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

হাজারীবাগ থানার পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানায়, জান্নাতারা রুমী দীর্ঘদিন ধরে ওই হোস্টেলে বসবাস করছিলেন। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া গেছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পারিবারিক, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে কোনো ধরনের চাপ বা বিরোধ ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

এ ঘটনায় নিহতের সহকর্মী ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, এই আকস্মিক মৃত্যু ঘিরে হোস্টেল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট