1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য স্কুল ড্রেস বিতরণ - নব দিগন্ত ২৪
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য স্কুল ড্রেস বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৫৮জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ত্রেস্ট প্রদান করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রুনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সুত্রধর।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা তালুকদার, সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন আহমেদ, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আহমেদ, লেখক ও গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সমাজ সেবক আব্দুর রব শামীম, আবুল কালাম আজাদ প্রমুখ।

স্কুল ড্রেস বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট