1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কয়রায় নৌবাহিনীর অভিযানে চিংড়ি মাছে জেলি পুশ করা অবস্থায় হাতেনাতে এক নারী আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কয়রায় নৌবাহিনীর অভিযানে চিংড়ি মাছে জেলি পুশ করা অবস্থায় হাতেনাতে এক নারী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার (খুলনা): খুলনার কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানো প্রায় ৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ সময় জেলি সহ এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে কয়রা উপজেলার মহারাজ পুর ইউনিয়নে মঠবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি কয়রা থানা পুলিশ, বনবিভাগ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে মোছা: তাসমিয়া (৩৭) নামের এক নারীকে জেলি পুশের কাজে যুক্ত থাকার অভিযোগে হাতেনাতে আটক করা হয়। তবে তার স্বামী আলাউদ্দিন গাইন (৪২) পালিয়ে যান বলে জানা গেছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাসমিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করা চিংড়ি ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চিংড়ি ব্যবসায়ী এ ধরনের জেলি পুশের মাধ্যমে চিংড়ির ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রি করছেন। ফলে স্থানীয় খামারি ও সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ ও মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট