1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

 


মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।।

খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে প্রাকৃতিক বনে অবমুক্ত করে। গত বৃহস্পতিবার সদরস্থ গঞ্জপাড়ার একটি বিদ্যুৎ বিশিষ্ট একটি বৈদ্যুতিক খুঁটি থেকে গ্রাম বাসীরা লজ্জাবতী বানর’টিকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে খাগড়াছড়ি বন বিভাগ বানর টিকে উদ্ধার করে খাগড়াছড়ি নিয়ে আসে এবং সেবা যত্ন করে সুস্থ করে। পরে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে লজ্জাবতী বানর টিকে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি আলুটিলার প্রাকৃতিক সবুজ বনে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর টিকে অবমুক্ত করা হয়।

এসময় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাছার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বোন উজার ও শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী হারিয়ে যাচ্ছে। আমরা যদি প্রাণী গুলোকে রক্ষা না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লজ্জাবতী বানর দেখতে কি রকম সেটা তারা জানবে না। বন ও বন্যপ্রাণী রক্ষায় খাগড়াছড়ি বন বিভাগ কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী যদি প্রকৃতিতে থাকে তাহলে বন সুন্দর এবং প্রকৃতি ভালো থাকবে।

যাতে কোন বন্যপ্রাণী শিকার এবং প্রাচার না হয় সে লক্ষ্যে খাগড়াছড়ি বন বিভাগ কিছু টহল টিম গঠন করেছে। যখনই আমরা বন্যপ্রাণী প্রাচার এবং শিকারের খবর পায় সাথে সাথে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিই। তাতে মনে করি এখানকার মানুষ সচেতন হবে। বন্যপ্রাণী ধরা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেটা যাতে না করে পাশাপাশি আমরা সচেতনতা মূলক ক্যাম্পেইন করি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট