1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধ:
 
“ দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা লিগাল এইড কমিটির আয়োজনে বেলুন উড়িয়ে জাতীয় আইন দিবসের শুভ উদ্বোধন করে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২৮ এপ্রিল থেকে আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি পালনের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এবং যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষে জাতীয় আইন সহায়তা ডেক্স রয়েছে। যেখানে সবার ন্যায্য বিচারের দাবি রাখার সুযোগ রয়েছে বলেন বক্তারা।

এ সময় জেলা লিগ্যাল এইড কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ খাগড়াছড়ির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক আজিজুল হক, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নোমান মইন উদ্দীন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম সহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট