1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খাগড়াছড়িতে নন মুসলিম আনসার-ভিডিপির মাঝে বৈসাবি-নববর্ষের উপহার বিতরণ - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খাগড়াছড়িতে নন মুসলিম আনসার-ভিডিপির মাঝে বৈসাবি-নববর্ষের উপহার বিতরণ

মুমিনুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

 মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

 

বৈসাবি-নববর্ষ উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে কর্মরত বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ রোববার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

 



 

এ সময় জেলার ৯টি উপজেলার মোট ১০০ জন পাহাড়ি সম্প্রদায়ের সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ঈদুল ফিতরে সকল মুসলিম সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, গুইমারা উপজেলা প্রশিক্ষক আল-আমিন, সদর উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট