1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় মহিলাদল ও সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় মহিলাদল ও সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, (গুইমারা) খাগড়াছড়ি প্রতিনিধি:-

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় হাফছড়ি ইউনিয়ন মহিলাদল ও কালাপানি সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে

৯(ডিসেম্বর)মঙ্গলবার বাদ আছর কালাপানিতে হাফছড়ি ইউনিয়ন মহিলাদল ও কালাপানি সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লি,ব্যবসায়ী,শিক্ষক, স্থানীয় সুধীজনসহ নানা পেশার মানুষ অংশ নেন। দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালাপানি জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, সহ সভাপতি নবী হোসেন, আবু বকর, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, হাফছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন মহিলাদলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে নেতার বলেন,”দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অপ্রতিরোদ্ধ কণ্ঠ।
তাঁর অসুস্থতা দেশের জনগণকে মর্মাহত করেছে,আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন- এটাই আমাদের প্রার্থনা।”

ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাসলিমা বলেন,”আমরা শুধু দলীয় নেত্রী নয়,জাতির এক অভিভাবকের সুস্থতার জন্য দোয়া করছি।দেশনেত্রীর সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি,রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল অসুস্থ নেতাকর্মীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট