1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাক ব্যাজ পরালেন পুলিশ কমিশনারঃ - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাক ব্যাজ পরালেন পুলিশ কমিশনারঃ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত এএসআই (নিঃ) মোঃ রিজাউল করিম, এএসআই (নিঃ) মোঃ শাহিনুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ রাজিব হোসেন, এএসআই (নিঃ) মোঃ ইনামুল হোসেন, এএসআই (নিঃ) মোঃ লতা মিয়া, এএসআই (নিঃ) পবিত্র কুমার হরি, এএসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সোহেল হোসেন, নায়েক হতে এএসআই (সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত নির্ণয় সরকার, এএসআই (সঃ) মোঃ শরিফুজ্জামান সাহিন এবং কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত নায়েক মাজহারুল ইসলাম জয়, নায়েক মোঃ মেহেদী হাসানদেরকে র‌্যাক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

কেএমপি’র পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুলিশ কমিশনার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সততা, পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রেখে জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি আরও সমুন্নত রাখার নির্দেশনা প্রদান করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট