1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা মহানগরীর বিভিন্ন ভোটকেন্দ্র গুলোতে শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কেএমপি কমিশনার : - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খুলনা মহানগরীর বিভিন্ন ভোটকেন্দ্র গুলোতে শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কেএমপি কমিশনার :

মনা যশোর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা,কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার,আনসার ও ভিডিপি সদস্যদের থাকা খাওয়া ও নিরাপত্তা সংক্রান্তে খোঁজখবর নেন। প্রিজাইডিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রদানে আশ্বস্ত করেন।দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মোতায়েন পরিকল্পনা, টহল ব্যবস্থা, সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।

কেএমপি কমিশনার বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিটি সদস্যকে শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট