1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা শহরের প্রান কেন্দ্র ময়লাপোতার মোড়ে লার্জ ফার্মায় ৫ লাখ টাকা জরিমানা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

খুলনা শহরের প্রান কেন্দ্র ময়লাপোতার মোড়ে লার্জ ফার্মায় ৫ লাখ টাকা জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনায় বিদেশি কোম্পানির নাম করে নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মা রয়েল মোড় শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, মে মাসে চর্মরোগের একটি ওষুধ বিক্রি করা হয় সাইফুল্লাহ রাব্বি নামে এক ব্যক্তির কাছে। যেটিকে বিদেশি ওষুধ বলে বিক্রি করে লাজফার্মা। পরে ভোক্তা অধিকারের অনুসন্ধানে দেখা যায়- এটি কোনো বিদেশি ওষুধ নয় বরং ঝিনাইদহ জেলার ‘এডোরাবেলা হেলথ কেয়ার’-এর পণ্য। যা বিক্রির জন্য মার্কেটে অনুমোদিত নয়। এমন সুনির্দিষ্ট অভিযোগে সোমবার বিকেল ৪টায় লাজফার্মার রয়েল মোড় শাখায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা।সেখানে বিএসটিআই অনুমোদনহীন এই নকল ওষুধ পাওয়া যায় কয়েক কার্টন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৪ ও ৫০ ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক মো. সেলিম বলেন, কিছুদিন আগে লাজফার্মার এই শাখা থেকে ‘ইচিং রিলিফ’ লোশন নামে একটি অয়েনমেন্ট বিক্রি করা হয়। যেখানে এটিকে ফিলিপাইনের পণ্য হিসাবে সাইফুল্লাহ রাব্বি নামে এক ভোক্তার কাছে বিক্রি করা হয়। অথচ এটি বাংলাদেশের ঝিনাইদহের একটি প্রতিষ্ঠান থেকে প্রস্তুত করা বলে আমরা নিশ্চিত হয়েছি। যে কারণে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।এর আগে ২০২১ সালের ১৮ মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে লাজফার্মার এই শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট