1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনায় মাদকসেবীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

খুলনায় মাদকসেবীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনা মহানগরীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মোঃ সাইফুদ্দিন বিশ্বাস টিটু (৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন ব্রাদার্স ক্লাবের বিপরীত পাশে টিটু উপস্থিত হলে দেখতে পান, অজ্ঞাতনামা চার ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছে। তিনি তাদের বাধা দিলে, তাদের মধ্যে একজন হঠাৎ করে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে টিটুর মাথার বাম পাশে, বুকের ডান পাশে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পাশে এবং বাহুতে পরপর ছুরিকাঘাত করে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন দ্রুত টিটুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল ৫টা ৩০ মিনিটে তাকে সার্জারি-১ বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক না হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আহত সাইফুদ্দিন বিশ্বাস টিটুর বাড়ি আজম খান কমার্স কলেজের পাশে, তিনি ওই এলাকাতেই বসবাস করেন।

খুলনা মহানগরীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের প্রয়োজনীয়তা আবারও উঠে এসেছে এই ঘটনায়। স্থানীয়দের অভিযোগ, এলাকাজুড়ে দিনদিন মাদকের বিস্তার বাড়ছে, অথচ কার্যকর অভিযান কমে গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট