1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনার কয়রায় বেড়িবাঁধে অবৈধ পাইপ অপসারণ - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

খুলনার কয়রায় বেড়িবাঁধে অবৈধ পাইপ অপসারণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান কয়রা (খুলনা):

খুলনার কয়রা উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বেড়িবাঁধে স্থাপিত অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে উপজেলার ১৩-১৪/২ পোল্ডারের উত্তরবেদকাশী ইউনিয়নের হাজতখালি থেকে কাঠমারচর এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাউবোর কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধি, পুলিশ, নৌবাহিনির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান বেড়িবাঁধে ফুটো করে পাইপ স্থাপন করে অবৈধভাবে নদীর লবণ পানি চিংড়ি ঘেরে প্রবাহিত করছিল। এতে বাঁধের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে এবং জননিরাপত্তা চরম ঝুঁকিতে পড়ে। অভিযান চলাকালে এসব অবৈধ পাইপ ভেঙে ফেলা হয়।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, “বাঁধ ছিদ্র করে পাইপ বসানোর কারণে বাঁধ দুর্বল হয়ে পড়ছে। এইসব অবৈধ সংযোগ নদীভাঙনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আমরা অবৈধ সংযোগকারীদের তালিকা তৈরি করছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এ ধরনের কার্যক্রম পাউবোর পক্ষ থেকে এলাকাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট