1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ও মারপিটে নারীসহ আহত-২ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ও মারপিটে নারীসহ আহত-২

জিল্লুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার ঃ
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে রাজেশ মন্ডল (২০) ও শ্রাবন্তী মন্ডল (৩৫) নামে দু’জন আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন , পুর্ব শত্রুতার জের ধরে সোমবার চড়কপূজা শেষে রাত ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়াতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত’রা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
হাসপাতালে ভর্তি খড়িয়া লেবুবুনিয়ার পরেশ মন্ডলের ছেলে রাজেশ মন্ডল জানান, প্রতিবেশি দীপক মন্ডল পরিবারের সাথে আমাদের পুর্বে থেকে বিরোধ ছিল।
সর্বশেষ গ্রামে সার্বজনীন চড়ক পূজা উপলক্ষে দীপক মন্ডলের বাড়িতে যাওয়ার বিষয়ে রাজেশের পরিবার আপত্তি জানায়। এ নিয়ে পুজার দিন বিকেলে রাজেশের বাবা পরেশ মন্ডলের সাথে স্থানীয় উৎপল মন্ডল তর্ক – বিতর্ক ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয়’রা হস্তক্ষেপ করে প্রাথমিক ভাবে মিমাংসা করে দিলে দু’জন যার-যার দিকে চলে যায়। জানাগেছে,সন্ধ্যায় উৎপল বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরবর্তীতে দীপক ও তার ছেলে ও ভাই অসিত,গৌতম,ভাইপোরা রাজেশের বাড়িতে এসে চড়াও হয়।
এ বিষয়ে পরেশ মন্ডল অভিযোগ করেন, দীপক তার ছেলে,ভাই-ভাইপো’রা পরিকল্পিত ভাবে লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে এসে ছেলে রাজেশ ও ভাই কমলেশের স্ত্রী শ্রাবন্তীকে বেধড়ক মারপিট করে আহত করেন।
এ বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি । তবে অভিযোগ পেলে তিনি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট