1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খ্রিস্টান থেকে মুসলিম হলেন ইতালীয় যুবক, নতুন নাম ইউসুফ - নব দিগন্ত ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খ্রিস্টান থেকে মুসলিম হলেন ইতালীয় যুবক, নতুন নাম ইউসুফ

মোঃ রাসেল মুন্সী
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

রিপোর্ট রাসেল মুন্সী : ইতালির নাগরিক ভিত্তোরিও আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রাখলেন ইউসুফ। শুক্রবার জুমার নামাজের পূর্বে ইতালির রাজধানী রোমের তরপিনাত্তরা মুসলিম সেন্টার মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন।
মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফজলুল করিমের হাতে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন ইউসুফ। এ সময় তিনি পূর্বের ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
সংক্ষিপ্ত আলাপকালে ইউসুফ জানান, তিনি শৈশবে খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেন এবং ইতালির পালেরমোতে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে বড় হন। তবে তরুণ বয়সে তিনি খ্রিস্টান ধর্মের কিছু তত্ত্ব ও বিশ্বাস নিয়ে প্রশ্ন ও দ্বিধার সম্মুখীন হন। এক পর্যায়ে একজন মুসলিম সহকর্মীর সঙ্গে আলাপ-আলোচনার সূত্র ধরে তিনি স্রষ্টার অস্তিত্ব ও একত্ববাদ নিয়ে গভীরভাবে চিন্তা শুরু করেন।
পরবর্তীতে কোরআন মাজিদ ও ইসলাম ধর্ম সম্পর্কে বিস্তৃত অধ্যয়ন এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ইসলামের তত্ত্ব ও শিক্ষার প্রতি তিনি আকৃষ্ট হন। ইসলাম গ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে ইউসুফ বলেন,
“ইসলাম গ্রহণের পর আমি অন্তরে এক অজানা শান্তি ও জীবনের স্পষ্ট উদ্দেশ্য অনুভব করছি, যা আগে কখনও পাইনি।”
তার মতে, ইসলামের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তাকে জীবনের নতুন দিশা দিয়েছে।
অনুষ্ঠান শেষে মসজিদের মুসল্লিরা নব মুসলিম ইউসুফকে আন্তরিক শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। পরে ইমাম হাফেজ মাওলানা ফজলুল করিম উপস্থিত মুসল্লিদের সঙ্গে নিয়ে নব মুসলিমের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট