1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান ও বিদায় নিশতা এ্যঞ্জেলা পুলিশ সুপারের - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান ও বিদায় নিশতা এ্যঞ্জেলা পুলিশ সুপারের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দীনের যোগদান এবং বিশেষ কল্যাণ সভা ও নিশতা এ্যঞ্জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর (শনিবার) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ, আয়োজন বিশেষ কল্যাণ সভা ও নিশতা এ্যঞ্জেলা,পুলিশ সুপারের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতে মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে বিদায়ী পুলিশ সুপার নিশতা এ্যঞ্জেলার পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করা হয়। এসময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।
পরবর্তীতে সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার নিশাত এ‍্যাঞ্জেলা বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।” পরিশেষে বিদায়ী পুলিশ সুপারের উপস্থিতে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন এবং গাইবান্ধা জেলাবাসীর প্রত্যেকের ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত জেলায় রূপান্তরিত হওয়ার জন্য ভূমিকা রাখা ও সকলের প্রশান্তিময় পারিবারিক জীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন। এসময় বিদায়ী পুলিশ সুপারকে জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধায় পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করেন এবং গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এছাড়াও নবাগত পুলিশ সুপার বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন অফিসার, থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
উক্ত বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট