1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাংগ গঠিত কমিটি অনুমোদন দিয়েছে খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী দল। উক্ত কমিটিতে মো: নুর হোসেন’কে সভাপতি ও মো: মুবিনুল ইসলাম’কে সাধারণ সম্পাদক এবং মো: মোশাররফ হোসেন’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গুইমারা উপজেলায় ইতিপূর্বে মৎস্যজীবী দলের কোন কমিটি না থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম এর নেতৃত্বে গুইমারা উপজেলা মৎস্য জীবী দলের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন এবং দলের জন্য নিবেদিত প্রাণ ও খাগড়াছড়ি জেলার মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়ার মহোদয়ের একনিষ্ঠ কর্মীদের সমন্বয়ে গুইমারা উপজেলা মৎস্য জীবী দল গঠন করেন।

গুইমারা উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন দেওয়ায় খাগড়াছড়ি জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়’ এবং খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও সদস্য সচিব মহোদয়’কে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত কমিটির পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট