1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারাই মোবাইল কোর্টে ৩ মাদকাসক্তকে জেল জরিমানা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

গুইমারাই মোবাইল কোর্টে ৩ মাদকাসক্তকে জেল জরিমানা

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়ি’র গুইমারা উপজেলাতে ৩ মাদকাসক্তকে জেল ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।

২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খাগড়াছড়ি এর প্রসিকিউশনের প্রেক্ষিতে গুইমারা উপজেলার ডাক্তার টিলা নামক স্থানে (মূল সড়কের পাশে) মোবাইল কোর্ট পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার।

এসময় তিনি অভিযুক্ত ৩জন মাদকসেবী
ফারুক হোসেন,পিতা: কবির হোসেন মো: ফরিদ উদ্দিন, পিতা: মো: শাহাদাত হোসেন
ওমর ফারুক, পিতা: মো: মোস্তফাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে ১৫, ০০০ (পনের হাজার) টাকা অর্থদন্ড ও ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার বলেন, মাদকের ব্যাপারে কোন আপোষ নয়। এটি আমাদের কোমলমতি ছেলে-মেয়েদের ধ্বংশের দ্বারপা্রান্তে নিয়ে যাচ্ছে। সৃষ্টি করছে পারিবারিক কলহ। যার ফলস্রুতিতে পরিবার গুলোতে ঘটছে অনেক অনাকাঙ্খিত ঘটনা।

মাদকসহ যেকোন নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে থাকবে। আজকের এই অভিযান অন্যদের জন্য সতর্কতা। এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট