1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
**গোপন অভিযানে ইউপিডিএফ মূল দলের কালেক্টর অস্ত্র ও কার্তুজসহ আটক** - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

**গোপন অভিযানে ইউপিডিএফ মূল দলের কালেক্টর অস্ত্র ও কার্তুজসহ আটক**

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
গতকাল সোমবার রাত আনুমানিক ১১টা নাগাদ খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ মূল দলের এক কালেক্টরকে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়েছে।

২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন সদর হতে ওয়ারেন্ট অফিসার (ডিএমটি আব্দুল লতিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল রাত্রিকালীন টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় অবৈধ কাঠের গাড়িতে চাঁদা আদায়রত অবস্থায় কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ০১টি দেশি লং গান (এলজি), ০১ রাউন্ড কার্তুজ এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

আটক কলইপা ত্রিপুরার বাড়ি গুইমারা উপজেলার বরইতলী গ্রামে। পিতা দয়া ভোষন ত্রিপুরা এবং মাতা সাবেত্রী ত্রিপুরা। আটক ব্যক্তিকে পরবর্তীতে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, উক্ত ইউপিডিএফ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে, পাহাড়ি ও বাঙালিদের কাছ থেকে অবৈধ চাঁদা উত্তোলন এবং শান্তি বিনষ্টকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের অপারেশন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট