1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ সামিউল ইসলাম অফিসার ও ফোর্সসহ ইং- ০৪/০৫/২০২৬ তারিখ কোতোয়ালী থানা এলাকায় নিউমার্কেট বেলতলা মোড়ে অবস্থানকালে জানতে পারে যে, কোতোয়ালী থানাধীন টিচার্স ট্রেনিং কলেজের সামনে পাকা রাস্তার উপরে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বেলা ১৩:১৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের  সামনে উপস্থিত হলে ডিবি জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালানোর চেষ্টাকালে অফিসার ফোর্স এর সহায়তায় মো: রাসেল হোসেন (৩৭)কে  আটক করে। দৌড়ে  পালানোর কারণ জিজ্ঞাসা করলে উক্ত ব্যক্তি  স্বীকার করে যে তার কাছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আছে এবং সে তার নিজ পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বের করে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মো: রাসেল হোসেন (৩৭)
পিতা- মোঃ শহিদুল ইসলাম
সাং- জেল রোড বেলতলা,কিসমত নওয়াপাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধার-
১। ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট