1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম পাহাড়তলী থানার অভিযানে অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

চট্টগ্রাম পাহাড়তলী থানার অভিযানে অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিম শিমুল(২৩) কে ইং ৩০/০৭/২০২৫ খ্রি: রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময়ে পাহাড়তলী থানাধীন নয়াবাজার মোড় হইতে জোরপূর্বক হালিশহর থানাধীন ৪ নং পলাতক আসামী মো: সেলিমের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। আসামীরা ভিকটিমকে সারারাত মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য আটক রেখে নির্মমভাবে মারধর পূর্বক শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং হত্যার ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ব্যবহৃত স্যামসাং বাটন ফোন, যার মূল্য অনুমান ২২০০/- টাকা ও মানিব্যাগে থাকা নগদ ৭,০০০/- টাকা কেড়ে নেয়।

উক্ত বিষয়ে ভিকটিমের মায়ের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মো: জসিম উদ্দিন এর নেতৃত্ব এসআই মো: জাহেদ উল্লাহ জামান, এএসআই জহির উদ্দিন এর সমন্বয়ে একটি চৌকস টিম ইং ৩১/০৭/২০২৫খ্রি: সময় ১৩.০০ ঘটিকায় হালিশহর থানাধীন জাপান বাড়িতে অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের সদস্য ০১। এমরান হোসেন অপু (৩২), পিতা-খালেক মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-বাচা মিয়া রোড, তোফায়েল সওদাগরের বাড়ী, পশ্চিম নাসিরাবাদ, ডাকঘর-পাহাড়তলী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ০২। মাহমুদুল হাসান (২৬), পিতা-মাইন উদ্দিন, মাতা-রোজি বেগম, সাং-হালিশহর, বি-ব্লক, ১৮ নং লেইন, আমেনা ভিলা, ডাকঘর-হালিশহর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ সেলিম (৫০), পিতা-সুলতান আহাম্মদ, মাতা-সামছুন নাহার বেগম, সাং-পানিরকল, জাপান বাড়ী, ডাকঘর-হালিশহর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে ভিকটিম মো: শিমুল(২৩) কে উদ্ধার করেন। এই ঘটনায় জড়িত পলাতক অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও ভিকটিমের মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০১, তারিখ-০১/০৮/২০২৫খ্রি. রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট