1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিএমপি'র ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮০ রাউন্ড তাজা বুলেট, ১টি পিস্তলের কভার, ১টি ইলেকট্রিক স্টান গান, ১ টি প্রাইভেট কার,১টি মোটর সাইকেল, ৫টি মিনি মোবাইল ফোনসহ ২ জন সন্ত্রাসী আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

চট্টগ্রাম সিএমপি’র ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮০ রাউন্ড তাজা বুলেট, ১টি পিস্তলের কভার, ১টি ইলেকট্রিক স্টান গান, ১ টি প্রাইভেট কার,১টি মোটর সাইকেল, ৫টি মিনি মোবাইল ফোনসহ ২ জন সন্ত্রাসী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের তত্ত্বাবধানে ডিবি(উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর এস.আই.(নি:) মো: ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ১৬/১০/২০২৫ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ০৯ নং রোডস্থ ২০৯ নং বাড়ির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামি ১। মোঃ শাহজাহান(৪৫), পিতা-মৃত আবুল হাসেম, মাতা-মৃত লায়লা বেগম, সাং-জাহানপুর, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-অক্সিজেন কাঁচা বাজার, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ লোকমান(৪৫), পিতা- মৃত মোঃ মুছা, মাতা- মৃত হালিমা বেগম, সাং- উত্তর মাদার্শা, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- চান্দগাঁও আ/এ, বাড়ি নং-২১৫, বি-ব্লক, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’দ্বয়ের হেফাজত হইতে ক) ৮০(আশি) রাউন্ড তাজা কার্তুজ, যাহার ৪৫(পঁয়তাল্লিশ)টি কার্তুজের পারকিউশান ক্যাপ ও বুলেট স্বর্ণালী রংয়ের, প্রতিটি কার্তুজের পারকিউশান ক্যাপের নিচে ইংরেজীতে T লেখা আছে, ৩১(একত্রিশ)টি কার্তুজের পারকিউশান ক্যাপ স্বর্ণালী রংয়ের ও বুলেট কালচে ধূসর রংয়ের, প্রতিটি কার্তুজের পারকিউশান ক্যাপের নিচে ইংরেজীতে E লেখা আছে এবং ০৪(চার)টি কার্তুজের পারকিউশান ক্যাপ সিলভার রংয়ের ও বুলেট তামাটে রংয়ের, প্রতিটি কার্তুজের পারকিউশান ক্যাপের নিচে ইংরেজীতে R লেখা আছে, খ) ০১(এক) স্বচ্ছ পলিজিপ্যার প্যাকেটের ভিতর ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন=০২(দুই) গ্রাম, খ) ০১(এক)টি খালি কার্তুজের কাগজের প্যাকেট, যাহার গায়ে ইংরেজীতে ARMSCOR, 50 RIMFIRE CARTRIDGES, 22 LONG RIFLE সহ অন্যান্য লেখা আছে, গ) ০১(এক)টি ইলেকট্রিক শক স্টান গান, যাহার গায়ে ইংরেজিতে 5000K VOLT 801 TYPE লেখাসহ অন্যান্য লেখা আছে, ঘ) ০৫(পাঁচ)টি মিনি বাটন মোবাইল, ঙ) আসামীদের ব্যবহৃত ০১(এক) টি স্বর্ণালী রংয়ের ‍SAMSUNG DUOS এন্ড্রয়েড মোবাইল, চ) ০১(এক)টি কালো রংয়ের ‍SAMSUNG এন্ড্রয়েড মোবাইল, ছ) ০১(এক) টি আকাশি রংয়ের VIVO এন্ড্রয়েড মোবাইল এবং মাদক ও কার্তুজসহ অন্যান্য জব্দকৃত আলামত পরিবহণে ব্যবহৃত জ) ০১(এক)টি হিরো গ্ল্যামার মোটর সাইকেল, যাহার রেজি: নং-চট্টমেট্রো-হ-১৯-৯৪৯৮ ঝ) ০১(এক)টি সিলভার রংয়ের TOYOTA প্রাইভেট কার, যাহার রেজি: নং-চট্টমেট্রো-গ-১২-৪৪৮৬ উদ্ধার করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট