1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গার দর্শনায় পৌর এলাকায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক - নব দিগন্ত ২৪
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় পৌর এলাকায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৩-০৪-২০২৬ ইং তারিখে
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ টি অবৈধ স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামের এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ সোমবার সকাল ৬ টায় পৌর শহরের দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলমগীর খান দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়,দর্শনার সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে বিশেষ টহল দল আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবস্থান নেয়। এদিন ভোর ৫টা ৫০ মিনিটে এক ব্যক্তিকে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবির সন্দেহ হয়। এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে থামার জন্য সিগন্যাল দেয়,কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে চোরাচালানি পণ্য না থাকার কথা বললেও দেহ তল্লাশি করে তার কোমরে প্যাঁচানো স্কচ টেপ দ্বারা মোড়ানো দুই টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ভেতর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে স্বর্ণের বারগুলোর মোট ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে রিয়েলমি কোম্পানির একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট