1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা'র নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান ও বিভিন্ন দপ্তর পরিদর্শন ও অফিসার ফোর্সদের সাথে কুশল বিনিময় - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :

চুয়াডাঙ্গা’র নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান ও বিভিন্ন দপ্তর পরিদর্শন ও অফিসার ফোর্সদের সাথে কুশল বিনিময়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলায় গত ২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ অপরাহ্নে জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় ৩০তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলায় পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবাগত পুলিশ সুপার মহোদয় আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে জেলা পুলিশের চৌকস দল “গার্ড অব অনার” প্রদান করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট